প্রিয় ৭ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা এখন শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপে অবস্থান করছো। এই সময়ে শেখা মানে কেবল পাঠ মুখস্থ করা নয়, বরং নতুন করে ভাবতে শেখা, প্রশ্নের আরো গভীরে জানা এবং নিজের সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করা। শিক্ষাজীবনের এই ধাপটিই তোমাদের ভবিষ্যতের ভিত গড়ে তোলার একটি উৎকৃষ্ট সময়। এই সময়ের কঠোর অধ্যবসায়, নিয়মিত অনুশীলন তোমাদের মননকে শাণিত করবে, চিন্তাকে করবে গভীর, আর আত্মবিশ্বাসকে করবে দৃঢ়। মনে রেখো, সফলতার পথ কখনই হঠাৎ করে তৈরি হয় না—এটি গড়ে ওঠে প্রতিদিনের একাগ্রতা, কঠোর অধ্যবসায় এবং বুদ্ধিদীপ্ত পদক্ষেপের উপর। তাই এখনই সময় নিয়মিত পড়াশোনা, মনোযোগী চর্চা এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে নিজের প্রস্তুতিকে আরও মজবুত করার।
মূলত এই লক্ষ্যেই বাংলা ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্য গ্লোরিয়াস এর আয়োজন- “৭ম শ্রেণি একাডেমিক কোর্স ২০২৬”। যেখানে গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, BGS এবং ICT; এই ৬টি বিষয়ের উপর পড়ানো হবে। এই কোর্সের মাধ্যমে তোমরা মনোযোগী পড়াশোনা, অনুশীলন ও ধারাবাহিক শেখার মাধ্যমে যেমন এই ৬টি বিষয়ের খুঁটিনাটি কনসেপ্ট ক্লিয়ার করে ৭ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে, তেমনি নিজের জ্ঞান, মূল্যবোধ ও চিন্তাশক্তির দৃঢ় ভিত্তি তৈরি করতে পারবে।
- মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক: বুয়েট, মেডিকেল ও ঢাবি'র মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকদের সান্নিধ্যে ক্লাস করতে পারবে।
- ডেইলি MCQ এক্সাম: আগের দিনের ক্লাসের উপর অনলাইনে থাকছে ডেইলি MCQ এক্সাম। মূল্যায়ন শেষে এনালাইসিস রিপোর্টের মাধ্যমে শুধরে নিতে পারবে তোমার ভুলগুলো।
- অধ্যায়ভিত্তিক CQ এক্সাম: প্রতিটি অধ্যায় শেষে বার্ষিক পরীক্ষার অনুরূপ লিখিত ও MCQ এক্সাম তোমার প্রস্তুতি যাচাই এর জন্য হবে দারুণ সহায়ক।
► কোর্স বিবরণী:
- ৬টি বিষয় পড়ানো হবে (গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, BGS, ICT)
- কোর্স ব্যাপ্তি: ৬ মাস (বার্ষিক পরীক্ষার পূর্বেই সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা হবে)
- লেকচার ক্লাস: ১৪০টি (প্রতিদিন ২টি বিষয়ের ক্লাস)
- এক্সাম: ১৪০টি (ডেইলি এক্সাম, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, সাবজেক্ট ফাইনাল এক্সাম)
- প্রিন্টেড ম্যাটেরিয়ালস: প্রয়োজন অনুযায়ী হ্যান্ড নোট।
- ব্যাচ ডে: সপ্তাহে ৫ দিন ক্লাস (শনিবার থেকে বুধবার)
- Auto SMS এ রেজাল্ট প্রদান
- প্রতিটি পরীক্ষার এনালাইসিস রিপোর্ট
► ব্যাচের ক্লাস শুরু: ৩১ জানুয়ারি, ২০২৬
► কোর্স ফি:
- ৬টি বিষয়ের মোট ফি: ১২৫০০/-
- ২ কিস্তিতে পরিশোধ করা যাবে (৬০% + ৪০%)
- মাসিক কিস্তিতে ২৭০০/-
- প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ১০০০/- ছাড়!